UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

যশোর সদরের চেয়ারম্যান নীরা আর নেই

ঊষার আলো
জুন ৩, ২০২১ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা (৫৪) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ভর্তির প্রায় ২০ মিনিট পরেই তার মৃত্যু হয়।
জেনারেল হাসপাতালের ডা. রাসেদ রেজা বলেন, নীরা মূলত শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন। তিনি শ্বাসকষ্ট ছাড়াও ডায়াবেটিস, ব্লাড প্রেসার ও হার্টের রোগী ছিলেন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু জানান, বেশ কিছুদিন ধরে তিনি হার্টের সমস্যাজনিত রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার হার্টে রিং পরানো হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, নীরা ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আজকের এ অবস্থানে। তার অকাল মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

(ঊষার আলো-এমএনএস)