UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যকে নিরাপত্তাহীন করে তোলা, আইআরজিসি

ঊষার আলো
মে ৩০, ২০২১ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মধ্যপ্রাচ্যের ব্যাপারে পূর্বসূরিদের নীতি অনুসরণ করে ইসরায়েল ও সৌদি আরবকে পৃষ্ঠপোষকতা দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না বলে মন্তব্য করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।
ইরানি গণমাধ্যম রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডের এক খবরে বলা হয়েছে, স্থানীয় সময় ২৯ মে শনিবার তেহরানে এক অনুষ্ঠানে সালামি বলেছেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যকে নিরাপত্তাহীন করে তোলা। হোয়াইট হাউসে জো বাইডেনের মতো ব্যক্তি আসার ফলে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আসবে না। আইআরজিসির প্রধান বলেন, আমেরিকার লক্ষ্য ও নীতিতে পরিবর্তন আসবে না বরং নীতি বাস্তবায়নের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে।
মুসলিম বিশ্বের খনিজ সম্পদ ও অর্থনীতি কব্জা করতে যুক্তরাষ্ট্র নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেছেন, মুসলিম দেশগুলোকে খণ্ড-বিখণ্ড করার লক্ষ্যে এসব দেশে নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেয়া আমেরিকার আরেকটি বড় দুরভিসন্ধি
আইআরজিসি প্রধান কমান্ডার জানান, মার্কিনীদের শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে। তারা যদি আপসে যায় তো ভালো কথা, তা না হলে তাদের এ অঞ্চল ত্যাগ করতে বাধ্য করা হবে।

(ঊষার আলো- এম.এইচ)