UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সংলাপ বা সংঘাতের’ জন্য প্রস্তুত উ. কোরিয়া

ঊষার আলো
জুন ১৮, ২০২১ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনও আপত্তি নেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের। তবে শুধু আলোচনা নয় যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় যুদ্ধের জন্যও প্রস্তুত তিনি। বৃহস্পতিবার রাজধানী পিয়ংইয়াংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেছেন কিম। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার মর্যাদা রক্ষায় নিজেদের সবসময় প্রস্তুত থাকতে হবে।
জো বাইডেন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রকে নিয়ে এটাই কিম জং উনের প্রথম মন্তব্য। কিমের এমন মন্তব্য নতুন করে ২-দেশের সঙ্গে আালোচনার পথ উন্মুক্ত হবে বলে ধারণা করছে অনেকে।
বৈঠকে কিম বলেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যেকোন পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে তার দেশ। তিনি বলেন,পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। তাই ওই অঞ্চলে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময়ে কিমের সঙ্গে একাধিক বৈঠক করেছিল। কিন্তু বাইডেন জানিয়েছে, তিনি কিমের সঙ্গে বৈঠকে বসতে উৎসাহী নন, যদি না কিম পরমাণু প্রকল্পরোধে কার্যকর পদক্ষেপ না নেন।
এরআগে সম্প্রতি মহামারি করোনাভাইরাস ও ঘূর্ণিঝড়ের কারণে উত্তর কোরিয়ার কৃষিক্ষেত্রে এবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দেশটির খাদ্য উৎপাদন ব্যাহত হয়েছে উল্লেখ করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কিম জং উন।
কিম বলেন, এ বছর দেশের অর্থনীতির উন্নতি হলেও খাদ্য পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমি সবাইকে এ পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

(ঊষার আলো- এম.এইচ)