ঊষার আলো রিপোর্ট : মধ্যরাতে রাঙামাটির বরকল উপজেলাধীন ভারত সীমান্তবর্তী ছোট হরিনা বাজারে ভয়াবহ আগুনে অন্তত ৩০টি দোকান ও ঘরবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
আজ ৩১ মে রোববার দিবাগত মধ্যরাতে স্থানীয় একটি বেকারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছে।
স্থানীয় ব্যবসায়িরা জানিয়েছে রাত আনুমানিক দেড়টার দিকে আগুনের সূত্রপাত ঘটেছে। মুহুর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে করে দোকানগুলোতে রক্ষিত জ্বালানী গ্যাস সিলিন্ডারগুলো ব্ল্যাস্ট হয়ে আগুনের লেলিহান শিখা আশে-পাশের ঘরবাড়িতেও গিয়ে লেগেছে।
ফায়ার সার্ভিস না থাকার কারণে এবং ঘটনাস্থলে না পৌঁছানোয় মাত্রাতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদের কারণে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দাউ-দাউ করে আগুন জ্বলতে থাকে। এতে করে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছে।
(ঊষার আলো- এম.এইচ)
