UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ইয়াবা-হেরোইন সহ গ্রেফতার ৪১

pial
জুন ১০, ২০২২ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : রাজধানীর বেশকিছু স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন সহ ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন এবং বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (৯ জুন) ভোর ৬টা থেকে শুক্রবার (১০ জুন) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট বড়ি, ৩৭৫ গ্রাম ২৫ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ২২৪ গ্রাম গাঁজা এবং ৬ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

(ঊষার আলো-এসএইস)