UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে প্রজন্ম ওয়েভ চলচ্চিত্র উৎসব ৩১ মার্চ

ঊষার আলো
মার্চ ৩০, ২০২২ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আমেরিকা এম্বাসির প্রজেক্ট হিসেবে আগামী ৩১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে প্রজন্ম ওয়েভ চলচ্চিত্র উৎসব। এ উৎসবের আয়োজন করছে বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি)। বুধবার (৩০ মার্চ) আরইউসিসি সূত্রে এতথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবটি বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে আগামীকাল ৩১ মার্চ বিকাল ৪টায় শুরু হবে। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে ফরম সংগ্রহ করে আজ ৩০ মার্চের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রজন্ম ওয়েভ বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে।

২০১৯ সালে একটি সফল ইভেন্টের পর এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় ক্যাম্পাসে হতে চলেছে প্রজন্ম ওয়েভ চলচিত্র উৎসব। নারীর ক্ষমতায়ন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান, সামাজিক যোগাযোগ মাধ্যমের দুর্ঘটনা, ধর্মীয় অসহিষ্ণুতা এবং আরও অনেক বিষয় নিয়ে মোট ২-৩টি শর্ট ফিল্ম দেখানো হবে এই উৎসবে।

উৎসবে শর্ট ফিল্মের পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা উপস্থিত থাকবেন এবং তাদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণের সুযোগ থাকবে উৎসবে শিক্ষার্থীদের জন্য।

ঊষার আলো-এসএ