UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মোবারক আলীর দাফন সম্পন্ন

ঊষার আলো
মে ২৯, ২০২১ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোবারক আলী বিশ্বাস (৯১) আর নেই। তিনি শুক্রবার (২৯ মে) বেলা ১১টায় কুমখালী গ্রামস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আছরবাদ বাসভবনের সামনে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে থানা পুলিশ গার্ড অব অনার প্রদান করে। পরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব আলী সানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস।

(ঊষার আলো-এমএনএস)