UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

koushikkln
এপ্রিল ২৩, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় চিত্ত বালা (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, চিত্ত বালার সঙ্গে তার কাকাতো ভাই সমির বালার (৬৮) জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার বেলা ১১টার দিকে জমির সীমানা নির্ধারণ নিয়ে তাদের দুজনের মধ্যে বাগ-বিত-া ঘটে। এ সময় সমির বালা লাঠি দিয়ে চিত্ত বালাকে আঘাত করেন। পরে প্রতিবেশীরা তাদের দুজনকে যার যার বাড়িতে নিয়ে যায়। বাড়ি পৌঁছানোর পর চিত্ত বালা অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, মারামারির ঘটনার সঙ্গে জড়িত দুজনই বৃদ্ধ। এরমধ্যে সমির বালার লাঠির আঘাতে তার চাচাতো ভাই চিত্ত বালা মারা গেছে। তাকে আসামি করে হত্যা মামলা দায়ের হবে। তবে, মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি পরিস্কার হবে।