ঊষার আলো ডেস্ক : করোনা (কোভিড-১৯) মহামারির প্রভাবে দেশের বিকাশমান পর্যটনশিল্পের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হোটেল, রেস্টুরেন্ট এবং গেস্ট হাউস ব্যবসা ব্যাপক ক্ষতির মুখে পরেছে। কিন্তু এই ক্ষতির মুখেই দেশের ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।
তবে এসকল প্রতিষ্ঠানে অভিযানের নামে এক প্রকারের হয়রানি চলছে, এ করোনাকালে যা মোটেও গ্রহণযোগ্য নয়। গতকাল শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানের পিংক সিটির অষ্টম তলায় আয়োজিত বাফেট রেস্টুরেন্ট দি রিও লাউঞ্জের বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা সহায়তার আশ্বাস পেয়ে অনেক উদ্যোক্তারাই বিনিয়োগে এগিয়ে আসছেন। এমন সাহসী উদ্যোগের অনন্য এক উদাহরণ বাফেট রেস্টুরেন্ট দি রিও লাউঞ্জের এ পথচলা। আমি এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ দোকান মালিক সমিতির (বিডিএমসি) সভাপতি মো. হেলাল উদ্দিন, এফবিসিসিআই পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল ও জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ এবং অভিনেত্রী অপু বিশ্বাসসহ বিশিষ্টজনেরা।
(ঊষার আলো-এফএসপি)
