UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

লটারির মাধ্যমে চূড়ান্ত করা হলো মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের ঠিকাদার

koushikkln
এপ্রিল ২১, ২০২২ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের ঠিকাদার লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ লটারির আয়োজন করা হয়। এর আগে দুটি প্যাকেজে টেন্ডার আহ্বান করা হয়। দুটি প্যাকেজে ৫০জন করে ১শ জন ঠিকাদার অংশ নেয়। প্রথম প্যাকেজে ৬টি ঘরের জন্য বরাদ্দ রয়েছে ৮৪ লাখ ৬২ হাজার ২৯২ টাকা। দ্বিতীয় প্যাকেজে ৭টি ঘরের অনুকূলে বরাদ্দ রয়েছে ৯৮ লাখ ৭২ হাজার ৬৭৪ টাকা। অংশগ্রহণকারী ঠিকাদারদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ঠিকাদার চূড়ান্ত করা হয়। প্রথম প্যাকেজের চূড়ান্ত ঠিকাদার মনোনিত হন গাজী শহিদুল ইসলাম খোকনের মেসার্স লক্ষ্মীখোলা ট্রেডার্স। দ্বিতীয় প্যাকেজের চূড়ান্ত ঠিকাদার হলেন, শেখ আব্দুল আজিজের মেসার্স জনতা ট্রেডিং ঠিকাদারী প্রতিষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, ঠিকাদারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম।