ঊষার আলো রিপোর্ট : লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এবার কামান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার লেবাননের রকেট হামলার জবাবে ইসরায়েলের গোলন্দাজ বাহিনী এ হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে ৬টি ব্যর্থ রকেট হামলা চালানো হয়। এই রকেট ইসরাইয়েলি সীমান্ত পাড়ি দিতে পারেনি। রকেট হামলার উৎস লক্ষ্য করে গোলন্দাজ বাহিনী পাল্টা কামান হামলা চালিয়েছে। লেবাননের সেনা সূত্র জানান, তাদের ভূখণ্ডের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েল লক্ষ্য করে ৩টি রকেট ছোড়া হয়েছে।
(ঊষার আলো-আরএম)
