ক্রীড়া ডেস্ক : টস হেরে শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড বাংলাদেশের সামনে ছুড়ে দিয়েছে ২০৯ রানের বিশাল এক চ্যালেঞ্জ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা যেমন হওয়া দরকার ছিল, তেমনটি হয়নি।
শান্ত আউট হওয়ার পর পাওয়ার প্লের মধ্যেই প্যাভিলিয়নের পথ ধরেছেন লিটন দাসও। তিনি ১৬ বলে করেছেন ২৩ রান। এর পর ক্রিজে আসেন সাকিব।শেষ খবর পাওয়া পর্যান্ত টাইগারদের সংগ্রহ ৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে করেছেন ৫৭ রান।
এর আগে গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ের জোড়া অর্ধশতকে বাংলাদেশের সামনে ২০৯ রানের বিশাল টার্গেট দাঁড় করিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২০৮ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন কনওয়ে। এ ছাড়া ২৪ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ফিলিপস।এদিকে, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও এবাদত হোসেন। এ ছাড়া একটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।
বুধবার ক্রাইস্টচার্চে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। দলে অন্তর্ভুক্ত হয়েছেন সৌম্য সরকার, সাইফউদ্দিন ও এবাদত হোসেন। দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
অন্যদিকে সিরিজে এ পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটি জয় পেয়েছে নিউজিল্যান্ড। অপরদিকে প্রথম দুটি ম্যাচেই হেরেছে সফরকারীরা।
ঊষার আলো-এসএ
