UsharAlo logo
, |

শান্তর ৩৩, শোধির ১০০

ঊষার আলো
অক্টোবর ৯, ২০২২ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : বাজে ফিল্ডিংয়ের নমুনা দেখিয়ে চলেছে নিউজিল্যান্ডের ফিল্ডাররা। লিটনকে দুবার জীবন দিলেন তারা। এরপর আফিফ হোসেন ধ্রুবর ক্যাচ ফেলে দেন অ্যাডাম মিলনে।

তবে কিউইদের এমন ছন্নছাড়া ফিল্ডিংয়ের তেমন কোনো সুবিধা নিতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। লিটন দাসের আউটের পর দ্রুত দুটি উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।

সাকিবের বদলে মোসাদ্দেক মাঠে নেমে টিকলেন মাত্র ৩ বলে। ২ রানে তাকে ফেরালেন ইশ শোধি। তার আগেই বলেই উইকেট পেতে পারতেন শোধি। কিন্তু ফাইন লেগে আফিফ হোসেনের সহজ ক্যাচ ফেলে দেন মিল্নে।

শোধিকে হাঁটু গেড়ে মারেন আফিফ। কিন্তু বলে ঠিক মতো কানেক্ট করতে পারেননি তিনি। ক্যাচ যায় ফিল্ডারের হাতে। তা ফেলে দিয়ে আফিফকে ৮ রানে জীবন দেন মিল্নে।

এর আগে দারুণ ব্যাট করতে থাকা নাজমুল হোসেন শান্তর উইকেটটি শিকার করেন শোধি। শান্তকে সাজঘরে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিলেন ইশ সোধি।

কিউইদের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট টিম সাউদির। এই পেসার এখন পর্যন্ত নিয়েছেন ১১৬ উইকেট।

সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ উইকেট নেওয়া পঞ্চম বোলার সোধি। সর্বোচ্চ উইকেট সাকিব আল হাসানের ১২২টি।

 ইশ শোধিকে বেরিয়ে এসে উড়িয়ে মারেন শান্ত। কিন্তু সীমানা পার করতে পারেননি। ধরা পড়েন লং অফে ফিল্ডার মার্ক চ্যাপম্যানের হাতে। ৪টি চারে ২৯ বলে ৩৩ রান করে আউট হলেন দলে ফেরা বাঁহাতি ব্যাটার।

খেলার এই পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান।

ঊষার আলো-এসএ