ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় এর মাননীয় মন্ত্রী ডাঃ দিপু মনি খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সফরে আসেন।
বুধবার (২৩ মার্চ) খুলনা সার্কেট হাউজে সকাল ১১টায় খুলনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউরি সরোয়ার, মোঃ জামিল খান প্রমুখ।
