UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শিবসা নদী থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেট-জাল জব্দ

koushikkln
এপ্রিল ২৪, ২০২২ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার শিবসা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেট-জাল জব্দ করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে মৎস্য দপ্তর ও নৌ-ফাঁড়ি পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে সোলাদানা ও দেলুটি ইউনিয়ন সংলগ্ন শিবসা নদী থেকে ৫ হাজার মিটার নিষিদ্ধ নেট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত নেট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে নেতৃত্বদেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন নৌ-ফাঁড়ি পুলিশের এএসআই আকরাম হোসেন।