UsharAlo logo
, |

শ্যামনগরে লিডার্স-এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

“সকল নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্য” — প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, মানববন্ধন ও সম্মাননা প্রদান

সাতক্ষীরা শ্যামনগরে সকল নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে শ্যামনগরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় ‘কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (CREA)’ প্রকল্পের আওতায় এ আয়োজন সম্পন্ন হয়।

রবিবার সকালে গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া এলাকায় এবং বিকালে বুড়িগোয়ালিনীর কালিবাড়ি মাঠে র‍্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নারী দল, পুরুষ দল, ইয়ুথ দল, কিশোর–কিশোরী দল, ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপ, ইউনিয়ন পরিষদের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের আলোচনায় বক্তারা বলেন,
নারীর প্রতি ডিজিটাল সহিংসতা এখন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ বিষয়ে পরিবার থেকে সমাজ—সব পর্যায়ে সচেতনতা জরুরি।

অনুষ্ঠানের শেষে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী দলের সদস্যদের মধ্যে থেকে সফল নেতৃত্ব প্রদানকারী, সফল উদ্যোক্তা এবং নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদান রাখায় মোট ৬ জন নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী জনাব সুব্রত অধিকারী, ফিল্ড ফ্যাসিলিটেটর কে. এম. আকতার হোসেন ও সাজেদা খাতুন।
অনুষ্ঠান দু’টি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা সাহা।

ঊআ-মোহন চৌধুরী