UsharAlo logo
, |

শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে কেসিসির অনুমতি ছাড়া রাস্তা কাটায় তীব্র ক্ষোভ

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডে অনুমতি ছাড়াই সিটি কর্পোরেশনের ঢালাই রাস্তা কাটার অভিযোগ উঠেছে ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ ও তার ছেলে হাবিব শেখের বিরুদ্ধে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নবপল্লীর বাইতুল আকাবা জামে মসজিদ লেন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পাশের আত্মীয়ের বাড়ি থেকে সাবমার্সিবল পানির সংযোগ নিজের বাড়িতে নিতে মিস্ত্রি দিয়ে সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন করা হয়। এ কাজে সিটি কর্পোরেশনের কোনো অনুমতি নেওয়া হয়নি বলে জানা গেছে।

রিপন নামের এক বাড়িওয়ালা বলেন, সরকার কোটি কোটি টাকা খরচ করে রাস্তা নির্মাণ করছে আর সেই রাস্তা অনুমতি ছাড়া কেটে নষ্ট করছে শ্রমিক লীগের নেতা, আমরা রাস্তা সংস্কারসহ এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এ বিষয়ে অভিযুক্ত শ্রমিক লীগ নেতা বাবুল শেখ কে তার মুঠোফোনে একাধিকবার ফোন করলো তিনি ফোন ধরেননি।

বিষয়টি সিটি কর্পোরেশনে জানানো হলে বিকেল সাড়ে ৩টায় প্রকৌশলী রনির পক্ষে তার সহকারী ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তা কাটার আলামত ও ছবি সংগ্রহ করেন।
কেসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি ছাড়া সরকারি রাস্তা কাটার কোনো বৈধতা নেই। পরবর্তী কার্যদিবসে অভিযুক্তের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা বা জরিমানা করা হবে।

ঊআ-রহমাতুল্লাহ