UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে ১০ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

ঊষার আলো
মে ১৯, ২০২১ ৮:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জামালপুরের সরিষাবাড়ীতে স্যাময়েন বিশ্বাস (১৪) নামে ১ শিক্ষার্থী গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ১৮ মে মঙ্গলবার সন্ধ্যার পরে পৌরসভার শিমলাপল্লী এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে তার মৃত্যুর কারণ নিয়ে এলাকায় গুঞ্জন রয়েছে।
জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী উত্তর এলাকায় এজি চার্চ এবং আর্শিবাদ এজি মিশন স্কুলের ফাদারের ছেলে ও সরিষাবাড়ী আর ডি এম মডেল পাইলট স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী স্যামেয়ন বিশ্বাস। মঙ্গলবার সন্ধ্যার পর মিশনের আবাসিকের নিজ কক্ষের মেজেতে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। পড়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিক্যাল অফিসার শাহেদুর রহমান তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রকিব হাসান বলেছেন, আত্মহত্যা সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)