UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় গাঁজাসহ বিক্রেতা আটক

ঊষার আলো
মে ২১, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সাতক্ষীরায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬।

শুক্রবার (২১ মে) র‌্যাব সূত্র জানায়, ২০ মে রাত সাড়ে ৯টায় র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল  জানতে পারে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন মৃগীডাঙ্গা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এরুপ সেখানে অভিযান পরিচালনা করে মোঃ সাগর হোসেন (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে সাতক্ষীরা কুশখিালী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।  এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

(ঊষার আলো-আরএম)