UsharAlo logo
, |

সাতক্ষীরায় ঘের থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ঊষার আলো
মে ১৬, ২০২১ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে অজ্ঞাত পরিচয় এক নারীর (৬০) মরদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। রবিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) অশোক কুমার স্থানীয়দের কাছে খবর পেয়ে আটুলিয়া ইউনিয়নের বয়ারসিংহ গ্রামে আমজাদ হোসেনের মাছের ঘের থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে কি কারণে মৃত্যু হয়েছে নিশ্চিত হওয়ার জন্য মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)