UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ

ঊষার আলো
মে ২৯, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাতক্ষীরা জেলায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত বয়েছে। এ পর্যন্ত এক হাজার নয়শত ৫০ প্যাকেট শুকনা খাবার, ৭০ মেট্রিট টন চাল এবং নগদ দুই কোটি নয় লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
এছাড়া করোনায় কর্মহীন হয়ে পড়াদের মাঝে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ত্রাণ হিসেবে ৪৫ হাজার নয়শত ২৪ পরিবারের মাঝে দুই কোটি ২৯ লাখ ৬২ হাজার টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় দুই লাখ ৮৭ হাজার তিনশত ৪০ উপকারভোগী পরিবারের মাঝে ১২ কোটি ৯৩ লাখ তিন হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া সাতশত ৩৮টি পরিবারের মাঝে শিশু খাদ্য হিসেবে তিন লাখ টাকা এবং গো খাদ্য হিসেবে চারশত ৭৯জন উপকারভোগীর মাঝে তিন লাখ টাকা বিতরণ করা হয়েছে। ৩৩৩ কল এর মাধ্যমে ৯৭ টি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)