বিনোদন ডেস্ক : আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জিয়াউদ্দিন আলম নির্মাণ করেছেন নাটক ‘চিরকুট’। নাটকটিতে জুটি হয়ে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা সালমান মুক্তাদির ও রোকেয়া জাহান চমক। এছাড়াও রয়েছেন সুস্মিতা সিনহা, হোসাইন সাঈদি ও শিখা খান ও মোইন খান।
নাটকের টাইটেল গানটি গেয়েছেন কাওসার খান ও প্রমা শেখ। এর কথা লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সংগীতায়োজনে কাওসার খান।আগামী ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় আরটিভিতে নাটকটি প্রচার হবে। এছাড়া আরটিভির অফিসিয়াল ইউটিউ চ্যানেলে এটি উন্মুক্ত করা হবে। নাটকটির কাহিনী লিখেছেন বিদ্যুৎ রায়। চিত্রগ্রহণ করেছেন জুয়েল হাসান।
ঊষার আলো-এসএ
