ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সদর থানা ও সোনাডাঙ্গা থানা যৌথ উদ্যোগে পার্টি জেলা কার্যালয়ে শনিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টায় সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পালের সভাপতিত্বে এক সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান ও জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড সুতপা বেদজ্ঞ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী। আরও উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক অধ্যাপক কমরেড সঞ্জয় সাহা, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড জাহানারা আক্তারী, বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভুষণ চন্দ্র তরুন, কমরেড এ্যাড. প্রীতিষ কুমার ম-ল, কমরেড মহেন্দ্র নাথ সেন, কমরেড শরীফুল ইসলাম সেলিম, কমরেড সরোজ দাস পিণ্টু, কমরেড আফজাল হোসেন রাজু প্রমুখ।
অপরদিকে পাইকগাছা উপজেলা কমিটির এক সভা আজ বেলা ১১টায় পাইকগাছা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পাইকগাছা উপজেলা সভাপতি কমরেড এ্যাড. প্রশান্ত ম-লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি নেতা কমরেড অমল ম-ল, কমরেড গুলজার রহমান, কমরেড শিশির সরকার, কমরেড আফজাল হোসেন, কমরেড রামপ্রসাদ রায়, কমরেড অজিত বর্মণ, কমরেড আজিজুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করার জন্য পার্টি সকল স্তরের নেতা কর্মিদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
