UsharAlo logo
, |

সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

koushikkln
মে ২৯, ২০২২ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাবেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (২৯ মে) সন্ধ্যা ৬টায় খুলনা জেলার উদ্যোগে পার্টির কার্যালয়ে স্মরণসভা পালিত হয়। শুরুতে তাঁর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা ও ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

স্মরণসভায় সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে আলোচনা করেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, নগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকম-লীর সদস্য সুতপা বেদজ্ঞ, এইচ এম শাহাদাৎ, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড পলাশ দাস, কমরেড সুজিত সাহা, যুব নেতা আফজাল হোসেন রাজু, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, ছাত্রনেতা সৌমিত্র সৌরভ, কৃষ্ণেন্দু বাছাড় প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা কমরেড আবু জাফরের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি ছিলেন মনেপ্রাণে একজন শ্রমিকনেতা। শ্রমজীবী ও মেহনতির মানুষের কথাই ছিল চেতনায়। কী করে শ্রমিকের অধিকার বাস্তবায়ন করা যায় এই ছিল চিন্তা। তিনি মনে করতেন সমাজতান্ত্রিক বিপ্লব ছাড়া শ্রমিক তথা মানুষের অধিকার আদায় সম্ভব নয়।