UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

ঊষার আলো
মে ২৯, ২০২১ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ আবু জাফর আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় সিপিবি’র উদ্যোগে এক আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৭টায় দলের জেলা ও মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও আলোচনা করেন কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, মিজানুর রহমান বাবু, মোস্তাফিজুর রহমান রাসেল, টিইউসি নেতা গাজী আফজাল হোসেন, সাইদুর বাবু, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, শাহ ওযাহিদুজ্জামান জাহাঙ্গীর, প্লাবন পাল বাঁধন, রামপ্রসাদ রায়, হরষিৎ মণ্ডল প্রমুখ। সভায় বক্তারা বলেন, কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় উন্নত বিশ্বে অথবা দেশে থেকেও বিলাসবহুল জীবন যাপন করতে পারতেন। কিন্তু তিনি সে পথে না হেঁটে মানবমুক্তির রাজনৈতিক জীবন পরিচালনায় অটল থেকে ছিলেন। তিনি পার্টির সার্বক্ষণিকের কঠিন জীবন বেছে নিয়েছিলেন। দেশের বামপ্রগতিশীল রাজনীতির ক্ষেত্রে তিনি অনুসরণীয় হতে পারেন।

(ঊষার আলো-এমএনএস)