ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরীর ২১নং ওয়ার্ডের শাখাসভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শনিবার (২৪ডিসেম্বর) বিকেল ৪টায় শাখা সম্পাদক কমরেড রঙ্গলাল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা নেতা কমরেড আফজাল হোসেন রাজু, কমরেড এড. খান আজরফ হোসেন মামুন, কমরেড ইউনুস মিয়া, কমরেড মোঃ সোহেল, কমরেড মহিদুল ইসলাম, কমরেড ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার প্রমুখ।
অপরদিকে খুলনা মহানগরীর ২০নং ওয়ার্ডের শাখাসভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আজ সন্ধ্যা ৬টায় শাখা সদস্য কমরেড রোকেয়া আক্তার নিশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহ-সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল ও সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল। এছাড়াও উপস্থিত ছিলেন শাখা নেতা কমরেড নীরজ রায়, কমরেড সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ প্রমুখ।
উক্ত সভায় বক্তারা বলেন, চাল-ডাল-তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আবারও মূল্যবৃদ্ধি সেই সাথে যুক্ত হয়েছে শিক্ষার্থী বই-কলম-খাতা-কাগজের মূল্য বৃদ্ধি। এতে জনজীবনে মরার উপর খাড়া ঘা হয়ে দাঁড়িয়েছে। বক্তারা বিস্ময় প্রকাশ করে বলেন, সরকারের এ ব্যাপারে নিরুদ্বেগ। তারা শুধু অবকাঠামোগত উন্নয়নের আত্মপ্রচারে মগ্ন। বক্তারা আরও বলেন, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বার বার বলেছি ও বলছি সাধারণ মানুষের দুরাবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় রেশনিং ব্যবস্থা চালু করার। কিন্তু সরকার অজ্ঞাত কারণে সে ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণে নিশ্চেষ্ট।
