UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সূচকের পতনে শেয়ারবাজারের লেনদেন শুরু

ঊষার আলো
জুন ৬, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ রোববার লেনদেন শুরুর কিছুক্ষণ পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ৬ হাজার ৪২ পয়েন্টে অবস্থান করে।

ডিএসই শরিয়াহ্ সূচক এক পয়েন্ট বাড়ে ও ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১২৯৩ এবং ২২০১ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে প্রায় ৪৬৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৩ পয়েন্ট কমে ১৭ হাজার ৫২০ পয়েন্টে অবস্থান করে। তবে এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে মোট ৫ কোটি ৭৩ লক্ষ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

(ঊষার আলো-এফএসপি)