UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে

ঊষার আলো
মে ৩০, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ মে) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে শেষ হল পুঁজিবাজারে লেনদেন। তবে এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। এ তথ্য ডিএসই ও সিএসই সূত্রে জানা যায়। এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে মোট ৬ হাজার ৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য ২ সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৮৫ এবং ২২০৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ২ হাজার ১৪৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ২১৯ কোটি টাকা কম। আগের কার্যদিবসে ডিএসইতে ২ হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়।

অন্যদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই এদিন মোট ৩১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩৭৯ পয়েন্টে অবস্থান করছে। রোববার সিএসইতে ১০৯ কোটি ২ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। যা কার্যদিবসের চেয়ে ৫ কোটি টাকা বেশি। আগের কার্যদিবসে সিএসইতে মোট লেনদেন হয়েছিল ১০৪ কোটি ৩৭ লাখ টাকার।

(ঊষার আলো-এফএসপি)