ঊষার আলো ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর মা ফৌজিয়া মালেক আর নেই। বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার এ.এম.জেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
(ঊষার আলো-এমএনএস)
