UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

হেফাজত নেতা মামুনুলকে খুলনা কারাগারে স্থানান্তর

ঊষার আলো
সেপ্টেম্বর ৩, ২০২১ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুলকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।

সোনাডাঙ্গা থানার ২৩ (২) ২০১৩ নং মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করার জন্য হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ সকালে পুলিশ হেফাজতে তাকে খুলনা জেলা কারাগারে নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১৮ই এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে দুপুর ১২টায় মামুনুল হককে আটক করা হয়। পরে মামুনুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পুলিশি কাজে বাধা, নারী ও শিশু নির্যাতন, ভাঙচুর ও সন্ত্রাসী কার্যক্রমসহ ২৭টি মামলা হয়েছে।

(ঊষার আলো-আরএম)