UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

১১ অক্টোবর খুলবে জাবির হল

ঊষার আলো
অক্টোবর ৩, ২০২১ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামী ১১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলবে। কিন্তু ক্লাস শুরু হবে ২১ অক্টোবর থেকে।

গতকাল শনিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, নূন্যতম এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। তবে আলাদা করে কোয়ারেন্টিন পালন করতে হবে না। কিন্তু স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

তিনি আরও জানান, অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই ক্লাস হবে। আর এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করে তোলা হবে।

(ঊষার আলো-এফএসপি)