ঊষার আলো ডেস্ক : ইসরায়েলি পুলিশ সদস্যরা ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ২১ বিক্ষোভকারীকে ধরে নিয়ে গেছে। আজ ১৯ মে বুধবার সকালে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে হেবরন, নেবুলাস ও জেনিন থেকে ৩ জন ও বেথেলহাম থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় সময় ১৯ মে বুধবার সকাল পর্যন্ত এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ৬৫ জনই রয়েছে শিশু।
ইসরায়েলের দখলদারিত্বকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছে জেরুজালেমে। ৯ মে লাইলাতুল কদরের রাতে আল-আকসায় নামাজ আদায় শেষে ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করলে তাদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রতিবাদে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালায়। পরে তা যুদ্ধে রূপ নেয়, যা এখনও চলছে।
(ঊষার আলো- এম.এইচ)
