UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

৪০ লিটার মদসহ বিক্রেতা গ্রেফতার

koushikkln
মে ১, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্টঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

শনিবার (৩০এপ্রিল) রাত ১০টার দিকে খুলনা থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ষ্টেশন রোডস্থ সিটি কর্পোরেশন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৫৮২ অফিসের দক্ষিণ গলির মুখে পাকা রাস্তার ওপর হতে মাদক ব্যবসায়ী ১) মোঃ রোমেল শেখ(২৭), পিতা-মান্নান শেখ, সাং-লাখোহাটি, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা’কে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করেছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা দায়ের করা হয়েছে।

ঊআ-বিএস