খুলনা জেলার ফুলতলা থানা পুলিশ ৯২ বোতল নিষিদ্ধ লিকুইড ESKUF সিরাপ এবং ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে।
অভিযানটি অদ্য ১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ ভোর অনুমান ০৫.৪০ ঘটিকায় ফুলতলা থানাধীন দামোদর এলাকার রাস্তার উপর চেকপোষ্ট ডিউটির সময় শুরু হয়। পুলিশ মোঃ রবিউল ইসলাম @ রুবেল (৪০) কে ৯২ বোতল নিষিদ্ধ সিরাপসহ গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানাধীন বসুপাড়া এতিমখানা মোড় এলাকা থেকে সকাল অনুমান ০৭.৪৫ ঘটিকায় ১০ কেজি গাঁজাসহ মোহাম্মদ নাঈম @ ভুলু (৫০) ও রুনা বেগম (৪৫) কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখতেন এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতেন।
ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর মূলে একটি মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।
ঊআ-মোহন চৌধুরী
