UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

ঊষার আলো
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ৪৬ হাজার ৭৬২ ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল, ২৪ গ্রাম হেরোইন, ৮০ লিটার দেশি মদ, ৬ বোতল বিদেশি মদ ও ১০০ কেজি ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ঊষার আলো-এসএ