UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নিহত সেনাসদস্যের পরিবারের পাশে সেনাবাহিনী, আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান

Mohon Chowdhury
নভেম্বর ২৩, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানকালে নিহত সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (২২ নভেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ ছাড়া নিহত সেনাসদস্যের পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে তাঁদের বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। একই সঙ্গে তাঁর স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চলাকালে গুলিবিনিময়ে সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।

ঊআ-মোচৌ