UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মৃত্যু ৩

ঊষার আলো
মে ১৭, ২০২১ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেগুন বোঝাই একটি পিকআপ ভ্যানে অন্য একটি গাড়ির ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে পিকআপের চালক।
নিহতরা হলেন আমিনুল ইসলাম (৩৬), তাঁর বোন নাজমা খাতুন (৩২) ও নাজমা খাতুনের মেয়ে লালমনি (৭)। তাঁরা সবাই শেরপুর সদর উপজেলার বাঘের চর গ্রামের বাসিন্দা।
গতকাল ১৬ মে রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে পিকআপটিকে ধাক্কা দেওয়া গাড়িটির এখনও কোনো হদিস পাওয়া যায়নি। পুলিশের ধারণা, পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেওয়ার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়।
ত্রিশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. তোফাজ্জল হোসেন বলেছেন, ‘বেগুনবোঝাই একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথে রায়মনি এলাকায় অজ্ঞাত একটি গাড়ি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা ৩জন ঘটনাস্থলেই মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)