UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় পুলিশের টহলগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৬

ঊষার আলো
মে ১৭, ২০২১ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্টঃ খুলনার চুকনগরে নৌ পুলিশের টহলগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয় জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১৭মে) চুকনগর খুলনা সড়কের বরাতিয়া বিশ্বাস বাড়ির মোড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনা নৌ পুলিশের একটি টহল কার বেলা সাড়ে ১১টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের বরাতিয়া বিশ্বাস বাড়ি মোড়ের পৌছুলে গাড়িটির পিছনের চাকা ছিদ্র হয়ে যায়। এসময় কারটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে একটি বাড়ির ভিতরে চলে যায়। এসময় গাড়ির ধাক্কায় যাত্রীবাহী একটি মোটর সাইকেল ও একটি ইঞ্জিন ভ্যান মহাসড়কের ওপর ছিটকে পড়ে। এ ঘটনায় মোটর সাইকেলের ৩ জন আরোহী (অজ্ঞাত) আহত হয় এবং ইঞ্জিন ভ্যানের যাত্রী ডুমুরিয়া উপজেলার কাটাখালী গ্রামের আবুল হোসেন গাজীর পুত্র কামরুল ইসলাম গাজী(৩৪) এবং পাইকগাছা উপজেলার পূর্ব গজালিয়া গ্রামের জামাত ঢালীর পুত্র সুজাত ঢালী (৪৫)। এ সংবাদের ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার কাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ঊষার আলো- এস এস)