UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যমের কণ্ঠ রোধ করতেই রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা: ছাত্র ইউনিয়ন

ঊষার আলো
মে ১৮, ২০২১ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গণমাধ্যম ও অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠ রোধ করতেই মিথ্যা ও বানোয়াট মামলায় সাংবাদিক রোজিনা ইসলামকে ফাঁসানো হয়েছে বলে মন্তব্য করেছে ছাত্র ইউনিয়ন। আজ ১৮ মে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনার নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে ছাত্র সংগঠনটি।
এ সময়ে প্লাকার্ডে নানা প্রতিবাদী স্লোগান লিখে রোজিনা ইসলামের মুক্তির দাবি করেন তারা। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে রোজিনা ইসলামের প্রকাশিত সংবাদের জেরেই এমন প্রতিহিংসামূলক আচরণ বলেও মন্তব্য করেছেন তারা। পাশাপাশি রোজিনা ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছনাকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শাস্তির দাবি করেছেন তারা।
এর আগে চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনের করা মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর কারাগারে পাঠিয়েছে আদালত। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার জামিন শুনানি অনুষ্ঠিত হবে। ১৮ মে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
এর আগে মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার।
রোজিনা ইসলামের বিরুদ্ধে ১৭ মে সোমবার রাতে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী।

(ঊষার আলো- এম.এইচ)