UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আবদুল কাদের মির্জার ৩৮ সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের

ঊষার আলো
মে ১৮, ২০২১ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ৩৮ সহযোগীর বিরুদ্ধে গতকাল সোমবার রাতে মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি বলেন, বসুরহাট সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নূর মোহাম্মদ রহীমের করা অভিযোগ মামলা (মামলা নং- ২৫) হিসেবে দায়ের করা হয়েছে।

মামলায় বসুরহাট পৌরসভা ৩নং ওয়ার্ডের করালিয়ার শহীদ উল্যাহ রাসেল প্রকাশ কেচ্ছা রাসেলকে প্রধান আসামি করে আরও মোট ৩৭ জনের নাম উল্লেখ করা হয়।

(ঊষার আলো-এফএসপি)