UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাতিল হতে পারে টোকিও অলিম্পিক

ঊষার আলো
মে ১৮, ২০২১ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্বের অন্য দেশের মতো জাপানও করোনা মহামারিতে আক্রান্ত। তবে এর মধ্যেও টোকিও অলিম্পিক আয়োজন করার ব্যাপারে আশাবাদী জাপান সরকার। যদিও সে দেশের প্রায় ৮০ শতাংশ মানুষই এ প্রতিযোগিতার তীব্র বিরোধিতা করছেন। অলিম্পিক বন্ধ করার দাবি জানিয়ে ইতিমধ্যেই প্রায় সাড়ে ৩ লক্ষ্য হলফনামা জমা পড়ে গেছে।

টোকিও’র আইনজীবী কেনজি আটসোনোমিয়া এর প্রচার শুরু করেছেন। তাঁর দাবি যে, ‘বন্ধ হোক টোকিও অলিম্পিক।’ প্রায় ৩ লক্ষ ৫১ হাজার মানুষ সই করেছেন এ আবেদন পত্রে। সে হলফনামা ইতিমধ্যে অলিম্পিক্স আয়োজকদের হাতেও তুলে দিয়েছেন তিনি। তাঁদের দাবি প্রতিবাদীদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

জাপানের একটি বহুল প্রচলিত সংবাদ মাধ্যমের দাবি যে, দেশের ৪৩ শতাংশ মানুষ চান অলিম্পিক বাতিল হোক। জাপানের ৪০ শতাংশ মানুষের চান আপাতত স্থগিত হওয়া দরকার। তবে মাত্র ১৪ শতাংশ মানুষই চান কোভিডের মধ্যেও দেশে অলিম্পিক আয়োজন হোক।

কিন্তু শুধু জাপানের সাধারণ মানুষই অলিম্পিক বাতিলের দাবিতে সরব নন। রাফায়েল নাদাল ও সেরিনা উইলিয়ামস ইতিমধ্যেই তাদের নাম তুলে নিতে চেয়েছেন। রজার ফেডেরারও পরিস্থিতি নিয়ে খুব উদ্বিগ্ন এ মূহুর্তে। কারণ জাপানেও করোনার হানা বেড়েই চলেছে। কিন্তু জাপান সরকারের ইচ্ছে অনুসারে আগামী ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত টোকিও অলিম্পিক আয়োজন হওয়ার কথা রয়েছে।

(ঊষার আলো-এফএসপি)