UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি আজ

ঊষার আলো
মে ২০, ২০২১ ৯:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : স্বাস্থ্যসেবা বিভাগের নথিপত্রের তথ্য চুরির অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে হওয়া মামলায় আজ ২০ মে বৃহস্পতিবার তাঁর জামিন আবেদনের ওপর শুনানির কথা রয়েছে। সকাল ১০টায় ভার্চ্যুয়াল আদালতে এই জামিন শুনানি হতে পারে।
গত ১৮ মে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ জসিম শুনানির এই দিন ধার্য করেন।
ওইদিন সকাল ৮টায় সাংবাদিক রোজিনাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার। পরে শুনানি শেষে ওই আবেদন খারিজ করে দেন আদালত। একই সঙ্গে রোজিনার জামিন শুনানির জন্য আজ ২০ মে বৃহস্পতিবার নির্ধারণ করেছেন আদালত।

(ঊষার আলো- এম.এইচ)