UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে ধাক্কা, মৃত্যু ৩

ঊষার আলো
মে ২০, ২০২১ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের প্রাইভেটকার চালক মো. বিল্লাল হোসেনের (৩২) পরিচয় নিশ্চিত হয়েছে। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কম্পানিগঞ্জের বড়আলমপাড়া থানার বাসিন্দা।
বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, সকাল পৌনে ৭ টার দিকে পণ্যবোঝাই ট্রাক সড়কে দাঁড়ানো ছিল। এ সময়ে সিলেট অভিমুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকসহ ৩ জনের মৃত্যু হয়।

(ঊষার আলো- এম.এইচ)