UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র বললেন সিরিল রামাপোসা

ঊষার আলো
মে ২০, ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল যে আচরণ করছে, সেটা বর্ণবাদ যুগের দক্ষিণ আফ্রিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা।
গতকাল স্থানীয় সময় বুধবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা বলেছে, ফিলিস্তিনিরা নিজেদের নিয়ন্ত্রণের অধিকার নিজেদের হাতে রাখতে চায়। নিজস্ব একটা রাষ্ট্র চায় তারা।
তিনি আরো বলেছেন, ফিলিস্তিনিরা নিজস্ব বিষয়গুলো নিজেরা সমাধান করতে চায়। সবচেয়ে বড় কথা, তারা পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করতে চায়। নিজেদের চলাফেরায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেটা তারা চায়।
তিনি আরো বলেছেন, ফিলিস্তিনিদের অধিকার যেভাবে হরণ করে আসছে ইসরায়েলিরা, যেভাবে গাজায় বোমা ফেলছে, সে ঘটনার জেরে ইসরায়েলকে সহজেই ‘বর্ণবাদী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করা যায়।

(ঊষার আলো- এম.এইচ)