UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হবে: তথ্যমন্ত্রী

ঊষার আলো
মে ২০, ২০২১ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম যেন ন্যায়বিচার পায় সে চেষ্টা অব্যাহত থাকবে। আর এ বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ ২০ মে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মিন্টু রোডে মন্ত্রীর বাসভবনে রোজিনা ইসলাম প্রসঙ্গে এক মতবিনিময় সভায় সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেছেন।
মন্ত্রী বলেছে, সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার পান সেটি নিশ্চিত করতে প্রচেষ্টা চালানো হবে। একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হবে। তবে, রোজিনা ইসলামেরও ভুল হতে পারে। বিষয়টি আবেগের সঙ্গে না দেখে বাস্তবতা প্রেক্ষিতে দেখতে হবে। কেউই ভুলের ঊর্ধ্বে নয়।
এর আগে সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের মামলার তদন্তের স্বার্থে যা যা করা দরকার, তার সবই করা হবে।
মামলা তদন্ত করতে কোনো চাপ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, মামলা তদন্ত করতে কোনো জায়গা থেকে কোনো চাপ নেই।
এদিকে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি হবে আজ। তবে আদালতে হাজির না করে শুনানি কার্যক্রম ভার্চুয়ালি হবে।
২০ মে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

(ঊষার আলো- এম.এইচ)