UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসার শিক্ষকদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে ২৫ হাজার করে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

ঊষার আলো
মে ২০, ২০২১ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় ইতোপূর্বে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে কর্মহীন ২ হাজার ২০ জন শিক্ষককে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট ৫ কোটি ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলমান করোনা পরিস্থিতিতে শিক্ষকদের আপদকালীন সহায়তা হিসেবে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ২০১৭ সালে ইসলামিক ফাউন্ডেশন দেশের প্রতি উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৬ষ্ঠ পর্যায়) অধীনে ‘দারুল আরকাম’ নামে ১ হাজার ১০টি মাদ্রাসা প্রতিষ্ঠা করে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হয়। পরে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পুনরায় চালু করার লক্ষ্যে নতুন প্রকল্প তৈরির কাজ চলমান রয়েছে।
বিরাজমান পরিস্থিতিতে উক্ত শিক্ষকদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে এ অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।

(ঊষার আলো- এম.এইচ)