UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা

ঊষার আলো
মে ২০, ২০২১ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতে নতুন করে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস (মিউকোরমাইকোসিস)। এটিকে মহামারি হিসেবে ঘোষণা করতে প্রতিটি রাজ্যকে নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া একটি চিঠিতে এ কথা বলা হয়েছে। ইতোমধ্যেই রাজস্তান এবং তেলেঙ্গানা রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

খবরে বলা হচ্ছে, এ ঘোষণার অর্থ এই যে ব্ল্যাক ফাঙ্গাসের সকল নিশ্চিত ও সন্দেহজনক রোগী সম্পর্কে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণয়ালয়ে জানাতে হবে। ওই চিঠিতে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল বলেন, ব্ল্যাক ফাঙ্গাস রোগীর স্ক্রিনিং, নির্ণয় এবং ব্যবস্থাপনা নিয়ে সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল-মেডিকেল কলেজকে নির্দেশিকা মানতে হবে।

এই রোগে নাকের উপরে কালো হয়ে যাওয়া কিংবা বর্ণহীনতার সৃষ্টি হতে পারে, দৃষ্টি ঘোলা অথবা ডাবল ভিশনও করাতে পারে সাথে বুক ব্যথাসহ শ্বাস গ্রহণেও সমস্যা তৈরি করতে পারে।

মহারাষ্ট্রে এখন পর্যন্ত এ রোগের প্রায় ১৫০০ রোগী পাওয়া গিয়েছে। যেখানে মারা গিয়েছেন প্রায় ৯০ জন। তামিলনাড়ুতে একজন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। অন্যান্য সকল রাজ্যেও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে।

(ঊষার আলো-এফএসপি)