ঊষার আলো ডেস্ক : কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাস্ক না পরায় ৭ পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় তাদের কাছ থেকে মোট ১ হাজার ৬শ’ টাকা আদায় করা হয়।
বৃহস্পতিবার (২০ মে) দুপুরে উপজেলা পৌরসভা ও স্থানীয় বাসস্ট্যান্ড ও থানা মোড়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী এ দণ্ড প্রদান করেন। দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ৭ মামলায় ৭ পথোচারীকে ১ হাজার ৬শ’ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)
