UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বিহারে হোয়াইট ফাংগাসের সন্ধান

ঊষার আলো
মে ২১, ২০২১ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্বে করোনা পরিস্থিতি বিপর্যস্ত। এরইমধ্যে অনেক করোনা আক্রান্তদের শরীরে দেখা দিয়েছে ব্ল্যাক ফাংগাস নামক ছত্রাকের সংক্রমণ । দূর্বল শরীরে বাসা বাঁধে ব্ল্যাক ফাংগাস। এখন পর্যন্ত মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে অনেকেরই মৃত্যু হয়েছে।
এবার ব্ল্যাক ফাংগাসের পর হোয়াইট ফাংগাসের দেখা মিলেছে ভারতের বিহারে। আর এই হোয়াইট ফাংগাসকে ব্ল্যাক ফাংগাসের চেয়ে কয়েকগুণ ভয়াবহ বলছে চিকিৎসকরা।
হোয়াইট ফাংগাস:
বিহারে ৪ জনের শরীরে হোয়াইট ফাংগাসের দেখা মিলেছে। তাদের ৪ জনই করোনা থেকে সেরে উঠেছে। এরমধ্যে ১ জন চিকিৎসকও রয়েছে। তবে অন্য কোন রাজ্যে এখনো হোয়াইট ফাংগাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। হোয়াইট ফাংগাসকে কয়েকগুণ ভয়াবহ বলছে চিকিৎসকরা। ব্ল্যাক ফাংগাসের মত হোয়াইট ফাংগাস ফুসফুস, কিডনি, পেট, শরীরের গোপন অংশ, এমনকি নখে সংক্রমণ ঘটায়।
চিকিৎসকদের মতে, শরীরের যেকোন গুরুত্বপূর্ণ অংশে আক্রমণ করতে পারে হোয়াইট ফাংগাস। করোনায় যেমন অতিরিক্ত স্ক্যানের প্রয়োজন হয়, তেমনই হোয়াইট ফাংগাসের জন্য এইচআরসিটি স্ক্যান জরুরি। ব্ল্যাক ফাংগাসের মত যাদের মধ্যে রোগ প্রতিরোধক্ষমতা কম তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া যাদের ডায়াবেটিস, করোনাতে যাদের অক্সিজেন সাপোর্টের দারকার হয়েছে তাদেরও ঝুঁকি বেশি।
গর্ভবতী নারী ও শিশুদের জন্য ভয়াবহ হতে পারে হোয়াইট ফাংগাস। এজন্য সুস্থ থাকতে সবার আগে উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা।

(ঊষার আলো- এম.এইচ)