UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন বিক্রেতা আটক

ঊষার আলো
মে ২১, ২০২১ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩জনকে আটক করা হয়েছে। এসময় এদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ১১০ গ্রাম গাঁজা  উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ইসলাম কমিশনার মোড়, আবজালের বাড়ীর ভাড়াটিয়া মোঃ আরমান মোল্লা(২৩), মানিকতলা সাহেবপাড়া শাহাজাদার বাড়ীর ভাড়াটিয়া মোঃ রাসেল মৃধা(১৯),  এবং খালিশপুর নিউ কলোনী মোঃ আঃ হাকিম সাহেবের বাড়ীর ভাড়াটিয়া মোঃ ইমরান ফকির(২১)।  এদেরকে সংশ্লিষ্ট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)